দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশজুড়ে অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযানে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। একই সঙ্গে ৬০০টির বেশি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, মুন্সীগঞ্জের দূর্গাবাড়ি এলাকায় অভিযানে তিনটি অবৈধ লাইন উচ্ছেদ করে প্রায় ১৩৪টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় পাইপ ও রেগুলেটর, আদায় হয় ১৬ হাজার টাকা জরিমানা। কেরানীগঞ্জে পৃথক অভিযানে দুটি কারখানার অবৈধ সংযোগ কেটে দেওয়া হয়, যেখানে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় দুই কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করে ৩০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে ১২টি বাড়ির ১১৫টি ডাবল চুলাসহ অতিরিক্ত ব্যবহৃত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অন্যদিকে সাভার ও আশুলিয়ায় শিল্প গ্রাহকদের বকেয়া আদায়ে একাধিক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কিছু আউটলেট সিলগালা করা হয়েছে। রাজধানীর কদমতলীতে পাঁচটি প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
/অ